মিরপুরে চলন্ত বাসে আগুন

রাজধানীর মিরপুর-১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে 'শিকড় পরিবহন' নামের বাসটিতে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করলেও, কিছু স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের দাবি—চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করে দেখছে।
চলন্ত অবস্থায় আগুন লাগলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি।
ভোরের আকাশ/আ.র