সদরঘাটে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে পড়ে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে
জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস