শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মো. আমিরুল ইসলাম
মো. আমিরুল ইসলাম

রাজধানীর কদমতলীর রায়েরবাগে দ্রুতগতির দুই বাসের বিপজ্জনক প্রতিযোগিতার মাঝে পড়ে মো. আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশাচালক মো. ইমরান ফকির জানান, নামাজ শেষে ভাগনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। এ সময় রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পথে দেখেন, দুটি বাসের মধ্যে বিপজ্জনকভাবে পাল্লা চলছিল। এর মধ্যে একটি বাস আগে চলে যায়। পরে পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে এগিয়ে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত সফল হবে না: মাহদী আমিন

তিনি বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: