শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয় থেকে ৪ বিক্ষোভকারী আটক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন চলাকালে সেখান থেকে চারজন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল চারটার দিকে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যারা আইন ভেঙেছে, তাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যমুনায় মিছিলি-মিটিংসহ যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি যুগ্ম কমিশনার জানান, বুধবার (১০ ডিসেম্বর) এবং আজকেও তাদের বার্তা দেওয়া হয়েছে, সচিবালয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কিছু করবেন না। কিন্তু তারা আইন অমান্য করেছে। আটক হওয়াদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত একজন।

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সচিবালয়ের ভেতরে বাদামতলায় একে একে জড়ো হতে থাকেন। বিকেল ৩টা ২০ মিনিটে পুলিশের বেশকিছু সদস্য আন্দোলনকারীদের সমাবেশস্থলে ঘিরে রাখেন এবং মিছিল বা স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ জানান।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে কর্মরতদের ২০ শতাংশ সচিবালয় ভাতা প্রদানের দাবিতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

ভোরের আকাশ/এসএইচ

সচিবালয়আটকবিক্ষোভকারী

শেয়ার করুন: