উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুনের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে উদীচীর কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভোরের আকাশ/এসএইচ