ফ্যাসিস্টদের পরিকল্পিত সন্ত্রাস রুখতে মহানগর দক্ষিণ বিএনপি'র থানা ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

ফ্যাসিস্টদের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি থানা ও ওয়ার্ডে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে মিছিলের কর্মসূচী পালিত হয়েছে। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ এবং থানা ও ওয়ার্ড সমূহের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এসব মিছিল থেকে নৈরাজ্য, বোমাবাজি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং মানুষের নিরাপত্তা ও দেশের অগ্রযাত্রা বজায় রাখার শপথ ব্যক্ত করা হয়।
শাহবাগ থানা: শাহবাগ থানা ও ২০ নং ওয়ার্ড বিএনপির যৌথ মিছিলটি আজ গুলিস্তান এলাকা থেকে শুরু করে জিরো পয়েন্ট ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শাহবাগ থানা বিএনপির আহবায়ক জাকির হোসেন মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপনসহ থান ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
কামরাঙ্গীরচর থানা: কামরাঙ্গীরচর থানা ও ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় গ্রামে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহবায়ক মোঃ নাইম, জহিরুল হক, মোঃ শহীদুল হক, মোঃ সালাউদ্দিন, মোঃ জোবায়ের আহমেদ পলাশ সহ ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
গেন্ডারিয়া থানা: ৪৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলমগঞ্জ থেকে ১টি মিছিল শুরু হয়ে লোহারপুল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন হাফেজ ওয়াসেক বিল্লাহ, হাজী ফারুক, ওমর মোতালেব টিটু, আশরাফ হোসেন শিপন, মঞ্জরুল হক মিলন, জাবেদ হোসেন মুন্না, হারুনুর রশিধ সুমন, নাসিরুদ্দিন, আরিফুর রহমান পান্না, কবির হোসেন ঝন্টুসহ নেতৃবৃন্দ।
শ্যামপুর থানা: শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল জুরাইন পুলিশ বক্স থেকে শুরু হয়ে খন্দকার রোড গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে দেন ওয়ার্ড সভাপতি জামান আহমেদ পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।
পল্টন থানা: পল্টন থানাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল সিআইডি অফিসের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর বাজার, কর্নফুলি শপিং কমপ্লেক্স, পীর সাহেবের গিলে, শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে থানা ও ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সুত্রাপুর থানা: সূত্রাপুর থানাধীন ৪২ নং ওয়ার্ড বিএনপির একটি মিছিল ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে একরামপুর মোড় গিয়ে শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেন নুরুল আফসার ভুইয়া মাসুদ, মোঃ মোখলেসুর রহমানসহ নেতৃবৃন্দ।
রমনা থানা: রমনা থানাধীন ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল মৌচাক মগবাজার মোড়ে সমাবেশ ও মিছিল করে। মিছিলটির নেতৃত্ব দেন রমনা থানা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আব্দুল মোতালেব রুবেল, হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ।
চকবাজার থানা: চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পোস্তা খেকে শুরু হয়ে রহমতগঞ্জ গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবুসহ নেতৃবৃন্দ।
কলাবাগান থানা : কলাবাগান থানা ও ১৬, ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল কলাবাগান থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির আহবায়ক, সাইদুর রহমান সাইদ, সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ কিবরিয়া লাকী, ওয়ার্ড সভাপতি আশরাফ হোসেন আলম, নাসির গাজী, ওয়ার্ড সাধারণ সম্পাদক, মাইনু্িদ্দন মঈনু, মোঃ মেছবা উদ্দিন আহম্মেদ মনির সহ নেতৃবৃন্দ।
ডেমরা থানা: ডেমরা থানাধীন ৬৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল হাজী নোয়াব আলী সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গলাকাটাপুল মেইন রোডে শেষ হয়।
যাত্রবাড়ী থানা: যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল মাতৃসদন হাসপাতাল থেকে শুরু করে দি ওয়ান রেস্টুরেন্ট পাশে গিয়ে শেষ হয়।
বংশাল থানা: বংশাল থানাধীন ৩১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। মিছিলে ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মতিঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, ধানমন্ডি, নিউমার্কেট, লালবাগ, কোতয়ালী, ওয়ারী, কদমতলী থানা ও অধীনস্থ বিএনপির অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কমসূচী পালন করা হয়।
এক বিবৃতিতে “ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এমপি ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কর্মসূচী সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা তার অস্তিত্ব টিকিয়ে রাখার আখেরী চেষ্টা হিসেবে দেশে পরিকল্পিত সন্ত্রাস করছে, মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। সারা দেশের মানুষ আবারো ঐক্যবদ্ধভাবে এদের চিরতরে নির্মূল করার জন্য বদ্ধপরিকর। বিএনপি’র নেতাকর্মীরা দেশ ও জনগনের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।
ভোরের আকাশ/ এনউব