শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আনসার বাহিনীর ২২ সদস্য

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২২ কর্মকর্তা-কর্মচারী ও সদস্য। ওমরাহ-২০২৬ উপলক্ষে মনোনীত তাঁদের হাতে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী তুলে দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজন করা হয় ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠান এবং যাত্রার প্রারম্ভে দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যের হাতে এসব সামগ্রী তুলে দেন মহাপরিচালক।

এ সময় তিনি ওমরাহযাত্রীদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন। পাশাপাশি যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে পবিত্র ওমরাহ পালনের পাশাপাশি দেশ ও বাহিনীর কল্যাণে দোয়া করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতে ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। আর সব ধরনের সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার পরিবর্তন। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

ওমরাহ সফরসংশ্লিষ্ট দিকনির্দেশনায় মহাপরিচালক মনোনীত সদস্যদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন। সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সফরসংক্রান্ত সব নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে ওমরাহ সম্পন্ন করার আহ্বান জানান।

পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধও জানান মহাপরিচালক।

আরও পড়ুন

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

আয়োজকদের মতে, পবিত্র ওমরাহ পালনের জন্য সদস্যদের এ বিশেষ সুযোগ তাঁদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। এ সফরের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করবেন এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শেয়ার করুন: