শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাইরাল সেই ছিনতাইকারী সেনা অভিযানে গ্রেপ্তার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল ছিনতাইকারীসহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাইয় করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী।

এদিকে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে উক্ত ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গতকালই তাদের একজন পুনরায় ঢাকাতে ফেরত আসে, সাথে সাথেই তাকে গ্রেপ্তারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

অভিযান চলাকালে সেনা টহল দল শাওন (১৯) নামের মূল অভিযুক্ত ছিনতাইকারীকে তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)-সহ আটক করে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করে যে তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং সে তার ব্যবহৃত দেশিয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করে।

আটককৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোন অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের কাছে অথবা পুলিশ - র‍্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। যারা পালিয়ে আছে তাদের খুজে বের করে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভোরের আকাশ/মো.আ.

 

 

ছিনতাইকারীরাজধানীআটক

শেয়ার করুন: