সাবেক এমপি ফয়সল বিপ্লব ঢাকায় গ্রেপ্তার

রাজধানী থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২২ জুন) রাতে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, রোববার রাত ১০টার দিকে রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেফতার করেছে ডিবি।
বিপ্লব মুন্সিগঞ্জ সদর থানায় দায়ের করা তিনটি হত্যাসহ অন্তত পাঁচটি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ