শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝড়বৃষ্টিতে ঈদযাত্রা ও গরুর হাটে ভোগান্তি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। 

বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় অনেককে দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও সমস্যায় পড়েন। কাদা ও পানিতে ভেজা সড়কে চলাচল কষ্টকর হয়ে ওঠায় কেনাকাটা ও যাতায়াতে ভোগান্তি দেখা দেয়।

রাজধানীতে এবার মোট ২৭টি পশুর হাট বসেছে, যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে ১৬টি এবং দক্ষিণ সিটির অধীনে ১১টি। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে আনুষ্ঠানিকভাবে কেনাবেচা চলবে। তবে আনুষ্ঠানিক হাটের বাইরেও বেসরকারি উদ্যোগে বিভিন্ন মাঠে পশু বিক্রি চলছে। শেষ তিনদিন বেশি বেচাকেনা হওয়ার কথা থাকলেও মঙ্গলবার ভোররাতের বৃষ্টির কারণে সকালে ক্রেতা কম বলে জানিয়েছেন বেপারীরা। তবে তারা আশা করছেন বিকেলের দিকে বেচাকেনা বাড়বে।

হাটে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু রাজধানীতে ঢুকেছে। বড় ট্রাক, মিনি ট্রাক, পিকআপ সব মিলিয়ে রাজধানীর প্রবেশপথগুলো কার্যত পশুবাহী যানবাহনের দখলে। রাজধানীর সবচেয়ে বড় হাট গাবতলী ও উত্তরার দিয়াবাড়ি হাটে গত এক সপ্তাহ ধরে ট্রাকে গরু আসছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

সোমবার (২৫ মে) দুপুরে এবং মঙ্গলবার (২৬ মে) ভোররাতে রাজধানীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ফলে পশুর হাটগুলোতে কাদাপানিতে একাকার হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা গরু নিয়ে বিপাকে পড়েছেন। কাদায় কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান পানি। বিশেষ করে শেষ রাতের বৃষ্টিতে তাদের বেশি ভোগান্তি হয়েছে বলে বেপারীরা জানান।

অবশ্য মিরপুরের কালশী হাটে পুরো মাঠে ছাউনির ব্যবস্থা থাকায় কাদা-পানির দুর্ভোগ কিছুটা কম রয়েছে বলে জানা গেছে।  কালশীর একজন ক্রেতা বলেন, অনেক হাটে কাদার কারণে দাঁড়ানো যায় না; কিন্তু এখানকার পরিবেশ তুলনামূলকভাবে কিছুটা ভালো। অন্যদিকে উত্তরার দিয়াবাড়ী (১৬ নম্বর সেক্টর) হাটে পশুর সারি মূল সীমানা ছাড়িয়ে প্রধান সড়কে চলে আসায় তীব্র যানজট তৈরি হয়েছে। এখানে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে বউবাজার হয়ে পঞ্চবটিগামী সড়কটি গত চারদিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই যানজট

মেট্রো স্টেশনের দক্ষিণপাশের সড়কটি দিয়ে পঞ্চবটি হয়ে বিরুলিয়া ও আশুলিয়া খোলা রাখা হয়েছে। তবে সেখানে প্রচণ্ড যানজট দেখা গেছে। উত্তরা-১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের বাসিন্দারা যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। তারা মেট্রোরেল থেকে নেমে সরাসরি ১৮ নম্বর যেতে পারছেন না। অটোরিক্সাও যেতে চাচ্ছে না। গরুর হাটের ভেতর দিয়ে পায়ে হেটে যেতে হচ্ছে বলে একজন বাসিন্দা জানান।

দিয়াবাড়ী হাট কর্তৃপক্ষ জানান, বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত আলো, পানির ব্যবস্থা এবং পশুর চিকিৎসার জন্য ভেটেরিনারি টিম রাখা হয়েছে। যদিও প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বেপারীরা।

ভোরের আকাশ/এম

ঝড়বৃষ্টিঈদযাত্রা

শেয়ার করুন: