শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সৌজন্যে প্রয়াস রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, রাজশাহী এবং প্রয়াস, সিলেট শাখার জন্য দুটি স্কুল বাস প্রদান করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বাস দুটি হস্তান্তর করেন। একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে এই ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

ট্রাস্ট ব্যাংকস্কুল বাসপ্রয়াসরাজশাহীসিলেট

শেয়ার করুন: