শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এয়ারপোর্টে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন দুজন নারী। তাদের সঙ্গে ছিল দুটি ট্রাভেল ব্যাগ। আর এই ট্রাভেল ব্যাগের হাতলেই লুকানো ছিল ৫ হাজার ৮শ পিস ইয়াবা! পরে তাদের দেহ তল্লাসী করে আরও ১৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারদের নাম রোজিনা ও ফাহমিদা ইয়াসমিন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াবা আসবে’ এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে দুজন নারীকে আটক করে বিমানবন্দরের এএপি অফিসে নিয়ে আসা হয়।

তারা জিজ্ঞাসাবাদে জানায়, বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা পরিবহন করছে। পববর্তীতে তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাসী করে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালান প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সম্প্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

ভোরের আকাশ/তা.কা

উদ্ধারইয়াবা

শেয়ার করুন: