শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

রাজধানীতে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে তাকওয়া মসজিদের পাশে ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলিতে দুই কর্মচারী আহত হয়েছেন। তারা হলেন আহামেদ রুবেল (২৮) ও হাবিব (২৭)।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্পিড টার্চ নেটওয়ার্ক এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের ভেতরে ৪/৫ জন যুবক প্রবেশ করে গুলি চালায়। এতে দুজন আহত হন।

আহত হাবিব জানিয়েছেন, হামলাকারীদের একজন প্রথমে বলেন ‘টাকা দিলি না কেন’।

এদের মধ্যে দুজনের মুখে মাস্ক পড়া ছিল।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা বলেন, গত ১৫/২০ দিন আগে গুজা বাদশা ও জনি মোবাইলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এবং বলেছিল, চাঁদা না দিলে এই এলাকায় ব্যবসা করা যাবে না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত রুবেলের ডান পায়ে ও হাবিবের বাম হাতে গুলিবিদ্ধ হয়েছে।

আরও পড়ুন

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

আহত হাবিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুলাল মিয়ার ছেলে। সাজু আহমেদ ঝালকাঠির নলছিটি উপজেলার ইউফুস মিয়ার ছেলে। দুজনেই তাদের অফিসে থাকতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: