শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কড়াইলে অগ্নিকাণ্ডে ৫০০ ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা হিসেবে ৫০০ কম্বল বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার–ভিডিপি)।

শনিবার (২৯ নভেম্বর) গুলশান টিএন্ডটি মাঠে সংস্থাটির উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব কম্বল তুলে দেন।

সাইফুল্লাহ রাসেল বলেন, শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি। এমন উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।

এর আগে গত ২৮ নভেম্বর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়।

ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রটির উদ্বোধন করেন এবং তত্ত্বাবধান করছেন। কেন্দ্রটি প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষকে খাবার দিচ্ছে, যা পাঁচ দিন ধরে চলবে।

মানবিক সহায়তার ধারাবাহিকতা প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রতি শীতেই অনেক পরিবার শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকে। সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের কম্বল বিতরণ তাদের জীবনে সামান্য হলেও স্বস্তি এনে দিক—এটাই প্রত্যাশা।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কম্বল ও খাবার সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত ত্রাণ কার্যক্রম বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কার্যকর ভূমিকা রাখছে।

আনসার–ভিডিপি জানিয়েছে, মানুষের দুঃসময়েই পাশে থাকা তাদের স্থায়ী অঙ্গীকার এবং ভবিষ্যতেও যেকোনো সংকটে মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ
 

কড়াইল বস্তিঅগ্নিকাণ্ডশীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন: