শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

গুলশান কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা তিন দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজধানীর গুলশান-২ কাঁচাবাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে তিনটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। সোমবার (৯ নভেম্বর) সকালে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ.এইচ.এম. নূরুল আনোয়ারের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে গুলশান-২ কাঁচাবাজার পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিং করা হয়। একই সঙ্গে বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের দায়ে একটি মনিহারি দোকান, একটি ক্রোকারিজের দোকান ও একটি সিট কাপড়ের দোকানকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

আরও পড়ুন

ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি

অভিযানে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান, সহকারী পরিচালক শাহজাহান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুন নূর, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং ঢাকা ওয়াসার প্রতিনিধি অরূপ কুমার মণ্ডল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা, অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: