শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দিয়ে’ আলোচনায় আসা সেই ইমতিয়াজ সুলতান ইকরামের পেটে গুলি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকরামকে হত্যার জন্য এর আগে হুমকি পাওয়ার কথা বলেছিল তার পরিবার।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো. বিধান আবিদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিক ভাবে জেনেছি মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে।

ইকরামের স্ত্রী রুমা আক্তার বলেন, দুপুরে বাসা থেকে নিচে নেমেছিলেন ইকরাম। এসময় তাকে গুলি করা হয়।

এ ঘটনার জন্য স্মৃতি সন্ত্রাসী বড় সাজ্জাদ, তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে দায়ী করে স্মৃতি বলেন, এর আগেও বিভিন্ন সময়ে তারা ইকরাম ও আমাকে হুমকিয়ে দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছিলাম। তারা আমার স্বামীকে অস্ত্র নিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করিয়েছিল।

গত বছরের ১৪ নভেম্বর ইকরামকে বিদেশি নম্বর থেকে এসএমএসে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন স্মৃতি। এসএমএস বার্তায় লেখা ছিল- খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।

এ ঘটনার জন্য ইকরাম সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জে সিএনজি চালক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

চলতি বছরের ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন। সেখানে তিনি সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন।

তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিঙ্ক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল তখনকার র‌্যাব। এসময় র‌্যাবের দাবি ছিল, ইকরামের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইকরামের স্ত্রী দাবি করেছিলেন, তার স্বামীকে ফাঁসানো হয়েছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: