রাজধানীতে অজ্ঞাত লাশ উদ্ধার

রাজধানীর গাবতলী এলাকায় গত বুধবার (১২ আগষ্ট) অজ্ঞাতনামা পুরুষ (৩৮)অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় বাগবাড়ী এস.এ খালেক সিটি প্লট নং-২৫ এর নির্মাণাধীন ভবন সংলগ্ন ড্রেনের পানিতে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া যায়, তার পরনে ছিল কালো রংয়ের টাউজার , ঢাকা ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ সিদ্দিক সাজুর ফুটবল মার্কার হাফ হাতা সাদা গেঞ্জি। এখন পর্যন্ত লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব নাই। এই সংক্রান্তে দারুস সালাম থানায় একটি মামলা দায়ের হয়েছে, মামলা নং-১৬, তারিখ-১৩/০৮/২০২৬ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।
মামলাটি বর্ত মানে তদন্তাধীন অবস্থায় আছে। এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দুলাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/এনউব