ধানমন্ডি ৩২ যাওয়ার পথে নারীসহ আটক ৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ ৪ জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীত সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, সকালে ধানমন্ডি ৩২ এ যাওয়ার পথে ৩ নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ