শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ২ থেকে ৫ ঘণ্টা টানা বৃষ্টির আভাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। সেই সঙ্গে কয়েকটি বিভাগে দুপুরের মধ্যে ভারি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্টা) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।

তিনি জানান, ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে। ঢাকা শহরসহ এর চার পাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল থেকে দুপুর ১২টার মধ্যে। ঢাকা শহরের ওপর বৃষ্টি ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে।

সিলেট বিভাগের মৌলভীবাজের ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ মঙ্গলবার সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।

অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের  সব জেলার (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর) জেলার ওপরে।

ভোরের আকাশ/মো.আ.

ফেসবুক স্ট্যাটাসআবহাওয়ার পূর্বাভাসঢাকা সিটিবৃষ্টি

শেয়ার করুন: