শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাখালীতে সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের দুইপাশই বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কের দুইপাশেই বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা। এ কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের ঝামেলা হয়। এরপর চালক-শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনরা বৈঠকে বসেন। এর মধ্যে একতা পরিবহনের আরও ৭-৮টি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। এর জেরে শ্রমিকরা রাস্তা আটকে দিয়েছে।

ওসি বলেন, সমস্যা সমাধানে শ্রমিক নেতা ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ আলোচনা করছে।

মোটরসাইকেল আরোহী শিমুল বলেন, সড়ক আটকে রাখার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি প্রয়োজনেও মানুষ যাতায়াত করতে পারছে না। তারা মোটরসাইকেলও যেতে দিচ্ছে না।

ভোরের আকাশ/মো.আ.

মহাখালীঅবরোধযানজট

শেয়ার করুন: