৫৮৩ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ জুন রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৩ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৯৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এনএস