শিরোনাম
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগপাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহতডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকারসৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজানিউইয়র্কে তিনতলা ভবন ধসে শিশুসহ নিহত ২

রাজধানী‌তে ডিএম‌পির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৮৪

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্প‌তিবার (১২ নভেম্বর) ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫১ জন, এসআরইউ ৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল, ৪টি ককটেল, ১১টি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ২টি ককটেলে নিষ্ক্রীয়কৃত অংশ বিশেষ, ৪ হাজার ২৮২ পিস ইয়াবা, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ৪৩টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ইউএম
 

ডিএমপি

শেয়ার করুন: