শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এই লক্ষ্যে ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চীনের উচ্চপর্যায়ের একটি কারিগরি প্রতিনিধি দল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (সিডব্লিউআরসি) প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। প্রতিনিধিদলে আরও ছিলেন সিডব্লিউআরসি, সিআইএসপিডিআর কর্পোরেশন এবং চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্র-এর সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞবৃন্দ।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এছাড়া পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ডব্লিউএআরপিও), নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) এবং অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সফরের পাঁচ দিনে চীনা প্রতিনিধি দল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান সমস্যাবলীর ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। তারা ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা এবং খুলনার দাকোপ অঞ্চলের পোল্ডার ৩১ এলাকা পরিদর্শন করেন।

৩১ জুলাই ঢাকার পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

এই সফর দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে।

ভোরের আকাশ/এসএইচ

চীনবাংলাদেশ

শেয়ার করুন: