শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রয়াণ দিবস

কোরআন খতমের দাবি ওয়ালিউল্লাহর, স্ত্রী বললেন ‘ডাহা মিথ্যা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘ঘরের শত্রু বিভীষণ’ প্রবাদটা যেন সত্যি হয়ে গেল মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবকের ক্ষেত্রে। মিডিয়ার সামনে ওই যুবক বড় মুখ করে জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য তিনি দুইবার কোরআন খতম করেছেন। পরক্ষণেই স্বয়ং তার স্ত্রী হাটে হাড়ি ভেঙে দিয়ে বললেন, ‘ডাহা মিথ্যা।’

শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস। এ উপলক্ষে দুপুরের দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে স্বপরিবারে হাজির হন মাওলানা ওয়ালিউল্লাহ। কিন্তু পুলিশি বাধায় তিনি তা করতে পারেননি।

এ কাজে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন মুখে লম্বা দাড়ি ও পাগড়ী পরিহিত ওই যুবক। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে যুবক ওয়ালিউল্লাহ সাংবাদিকদের বলছেন, ‘বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি। আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি।’

ব্যস, এরপরই নিজের স্ত্রীর তোপের মুখে পড়েন ওই যুবক। রিকশায় পাশে বসা বোরকা পরিহিত স্ত্রী এসময় হাটে হাড়ি ভেঙে বলেন, ‘এর (ওয়ালিউল্লাহ) মাথায় সমস্যা। সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? ডাহা মিথ্যা কথা, সারাবছর কোরআন খতমের কোনো খবরই নাই।’

এসময় সাংবাদিকদের উদ্দেশে যুবকের স্ত্রী আরও বলেন, ‘আপনারা কি এগুলো (মাইক্রোফোন) সরাবেন? নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন?’

তারপরও থামানো যায়নি ওয়ালিউল্লাহকে। তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও তার বাড়ি জেয়ারত করতে ঢুকতে চাইলে পুলিশ ঢুকতে দেয়নি। তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। খুব খারাপ লাগতেছে আমার।’

এসময় তার স্ত্রী বিরক্ত হয়ে বললেন, ‘আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে।’ যে কথা সেই কাজ। পরে তিনি রিকশা থেকে সত্যি সত্যি নেমে যান।

ভোরের আকাশ/মো.আ.

স্বামীস্ত্রীশেখ মুজিবুর রহমানমৃত্যুবার্ষিকী

শেয়ার করুন: