শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গেণ্ডারিয়ায় টিসিবির পণ্যের অবৈধ মজুদ, সেনা অভিযানে গ্রেফতার ৭

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
গেণ্ডারিয়ায় টিসিবির পণ্যের অবৈধ মজুদ, সেনা অভিযানে গ্রেফতার ৭
গেণ্ডারিয়ায় টিসিবির পণ্যের অবৈধ মজুদ, সেনা অভিযানে গ্রেফতার ৭

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সদরঘাট আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তিনটি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।

এর মধ্যে রয়েছে ৫৪৪ বস্তা চাল (১৯ হাজার ৯৭০ কেজি), ৯৪ বস্তা আটা (৪ হাজার ৭০০ কেজি) এবং ৭১ বস্তা মশুর ডাল (২ হাজার ৩৭৫ কেজি)।

টিসিবির এসব পণ্য মূলত নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী তা অবৈধভাবে মজুদ করে সাধারণ মানুষের নাগালের বাইরে সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সেনাবাহিনী জানায়, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এর পেছনে আরও কারা রয়েছে তাদেরও খুঁজে বের করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

টিসিবি পণ্যগ্রেফতারগেণ্ডারিয়া

শেয়ার করুন: