শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীর সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে বিক্ষোভ করছেন তারা।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে, সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ মিছিলের কথা জানান সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) সব শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে কালক্ষেপণ ও ৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে একটি স্পষ্ট রোডম্যাপ প্রকাশ না করায় এবং চলমান শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সেটি স্পষ্ট না করায়, বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়, মিছিলটি ঢাকা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় দিয়ে ইউটার্ন নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজ সংলগ্ন আজিমপুর মোড় থেকে ইউটার্ন নিয়ে পুনরায় ঢাকা কলেজ প্রধান ফটকে এসে থামবে। পরে ঢাকা কলেজের প্রধান ফটকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষার্থীবিক্ষোভসায়েন্সল্যাবে

শেয়ার করুন: