শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানাধীন নাগদারপাড় এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. শাহরুজ ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শাহরুজ ইম্পেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও থানার নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। নিহত শাহরুজ ইসলাম বনশ্রী এলাকার ১০ নম্বর সড়কের এল ব্লকের-এর ৩৩ নম্বর বাসায় বাসিন্দা শামসুল হকের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ খিলগাঁওয়ের নাগদারপাড় ৭৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ঘটনাস্থলের লোকদের জিজ্ঞেস করে জানতে পেরেছি শাহরুজ ইসলাম ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোরের আকাশ/এসএইচ

কাভার্ডভ্যানশিক্ষার্থীনিহতরাজধানী

শেয়ার করুন: