শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোগ-শোক-সংকটেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, আমাদের প্রেরণা বেগম খালেদা জিয়া। কত রোগ-শোক! সংকটের মধ্যেও এই দলকে, এই দেশকে, এই মৃত্তিকাকে ছেড়ে যাননি। কখনোই পশ্চাৎপদ হননি। এটা আমাদের কত বড় অহংকার-তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি।

বুধবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা-দল আয়োজিত ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশের মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে।

তিনি বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার সোনার সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই তিনি দেশ ছেড়ে পালাতে হয়েছেন।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন।

আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে-সেই প্রত্যাশার কথাও জানান রিজভী।

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

খালেদা জিয়ারিজভী

শেয়ার করুন: