শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীকে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ গতকাল সাংবাদিকদের জানান, ‘দেশের এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আলোকে, সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি নির্ধারিত হাসপাতালের সঙ্গে যোগাযোগও হয়েছে।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আমরা আশাবাদী। তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবেন।’

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘শুক্রবার ভোরে লন্ডনের উদ্দেশে রওনা করতে পারেন তিনি। তার সঙ্গে থাকবেন ৬ চিকিৎসকসহ ১৪ জন। এরা হলেন- পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।’

এরা আগে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ১২ দিন হাসপাতালটিতে রয়েছেন তিনি। এর মধ্যে ৮ দিনই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছিল।

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গত বুধবার রাতে জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনি কার্যক্রম সচল রাখতে এদিন বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে। ২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির সিসিইউতে আছেন।

আজ সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কাল (শুক্রবার) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগসহ দেশের সব জেলায় ও উপজেলায় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও প্রার্থনা করছেন।

চিকিৎসায় যুক্ত দেশি-বিদেশি চিকিৎসক 
লন্ডনের উদ্দেশে রওনার আগ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসায় চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতে চীনা চিকিৎসকদের দ্বিতীয় দল হাসপাতালে পৌঁছে। চার সদস্যের বিশেষজ্ঞ দলটি রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেন।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য মেকানিক্যাল ভেন্টিলেশন রেখে চিকিৎসা দেওয়া হয়। বুধবার বিকেলে তাকে কিডনি কার্যক্রম সচল রাখতে ডায়ালাইসিস করা হয়।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক নুরুদ্দীন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত। আগের মতোই আছেন।

শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, না, আগের মতোই। উন্নতি বা অবনতি কোনোটাই বলা যাচ্ছে না। 

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার দুপুরে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পরে তার একজন ব্যক্তিগত কর্মকর্তা জানান, উপদেষ্টা সিসিইউর ভেতরে গিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন সাড়া দিয়েছেন। ইশারায় সালামের জবাব দিয়েছেন।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল। কিছুটা রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।

তিনি জানান, প্রতি রাতেই ঘণ্টা দেড়েক বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হন, যাদের অধীনে খালেদা জিয়া লন্ডনে মাসব্যাপী চিকিৎসা নিয়েছেন। ভার্চুয়ালি যুক্ত থাকেন ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

 

 

 

 

 

 

খালেদা জিয়াউন্নত চিকিৎসা

শেয়ার করুন: