শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরকে দেখতে ঢামেকে আলতাফ চৌধুরী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে যান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদরের সন্তান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, নুরের স্ত্রী লুনা আক্তার। আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এসময় উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আমি এতদিন দেশের বাহিরে ছিলাম, আজ দেশে ফিরেছি, বিদেশে বসে নুরুল হক নুরের শরীরের খোঁজখবর নিয়েছি। রাজনীতির বাহিরে নুরুল হক নুরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমরা একই জেলার মানুষ, তার বিপদে আমার পাশে থাকা কর্তব্য। নুরুল হক নুরের উন্নত চিকিৎসা বাহিরে কোথায় নিলে সুবিধা হবে সে ব্যাপারেও খবর নিয়েছি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, নুরের মতো তরুণ দেশপ্রেমিক নেতা না থাকলে অনেক তরুণরা পরিবর্তনের স্বপ্ন দেখতো না, ২৪ এর আন্দোলন হতো না, তিনি এই আন্দোলনের একজন অগ্রসৈনিক হিসেবে কাজ রাজপথে থেকে কাজ করেছেন। এই সময়ে এসে নুরুল হক নুরের ওপর হামলা এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হতে হবে। সরকারকে তার পরিবারের খোঁজখবর রাখতে হবে। দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

আলতাফ চৌধুরীঢামেকনুরুল হক নুর

শেয়ার করুন: