শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবনির্বাচিত নেতাদের প্রতিক্রিয়া

লন্ডনের এনএইচএসের আদলে স্বাস্থ্যখাত গড়ে তোলার প্রতিশ্রুতি ড্যাবের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজিয়ে গণমুখী, বিজ্ঞানমনস্ক, গবেষণাধর্মী ও চিকিৎসার মান উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষকে আর যাতে বিদেশ নির্ভর না হতে হয়।  

নবনির্বাচিত নেতারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের কাঠামোর ৩১ দফার ২৬নং দফা অনুসারে, লন্ডনের এনএইচএসের আদলে স্বাস্থ্য খাতকে গড়ে তোলারও প্রতিশ্রুতি উল্লেখ করেন।

ড্যাবের ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এ সব প্রতিশ্রুতি দেন।

রোববার নবনির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা সব চিকিৎসক একই পরিবারের সদস্য, আমরা পরস্পরের ভাই। নির্বাচন শেষ। এখন দলের জন্য, দেশের জন্য কাজ করার সময়। আমরা ড্যাবের সব নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ড্যাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

বিবৃতি আরও বলা হয়, ড্যাবের নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় সবাইকে অশেষ ধন্যবাদ। সব ভোটার এবং যারা ভোটার না হয়েও আমাদের প্যানেলের জন্য দোয়া করেছেন, এই প্যানেলকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করেছেন, সেসব সহযোদ্ধাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা নির্বাচনে বিজয়ী হতে পেরেছি। এ বিজয় আপনার-আমার সবার। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, শনিবার অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ড্যাব কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপ।  

পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার পর শনিবার রাতে ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, এজন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া। এই নির্বাচনে ভোটাররা তাদের সুচিন্তিত মতামত দিয়ে সত্যিকারের নেতা নির্বাচিত করেছেন।

তিনি বলেন, সম্মানিত চিকিৎসকবৃন্দ হারুন-শাকিল প্যানেলের ওপর আস্থা রাখায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতা নিয়ে সামনের দিনে এগিয়ে যেতে চাই।

ভোরের আকাশ/জাআ

ড্যাবলন্ডনএনএইচএস

শেয়ার করুন: