মিডিয়া সেল গঠন করল এনসিপি

মিডিয়া সেল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মিডিয়া সেল গঠন করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ সেলের অনুমোদন দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
নতুন মিডিয়া সেলের সম্পাদক করা হয়েছে মুশফিক উস সালেহীনকে এবং সহ-সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে।
এ ছাড়া সেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মঈনুল ইসলাম তুহিন, মীর আরশাদুল হক, আসাদুল্লাহ আল গালিব, দিলশানা পারুল, খান মুহাম্মদ মুরসালীন, মো. মাহাবুব আলম, তানহা শান্তা, তাওহিদ তানজিম, তৌহিদ হোসেন মজুমদার, মীর হাবীব আল মানজুর ও ইফতেখারুল ইসলাম।
ভোরের আকাশ/এসএইচ