শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই: নাহিদ ইসলাম

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে।

জুলাই গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে, বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে আওয়ামী লীগ ও মুজিববাদ প্রশ্নে এক থাকতে হবে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র রুখতে হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আক্রমণ, উপদেষ্টা মাহফুজ আলমের বিদেশ সফরে হামলার চেষ্টা এবং সর্বশেষ জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউইয়র্কে আখতার হোসেন ও ড. তাসনিম জারাকে লক্ষ্য করে হামলার ঘটনা তারই অংশ।

তিনি বলেন, এসব হামলার পেছনে প্রশাসনের কিছু অংশ জড়িত। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার কারণেই বিদেশে এ ধরনের ঘটনা ঘটছে।

এ সময় তিনি সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহিতা দাবি করেন এবং বলেন, ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।

নাহিদ ইসলাম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/এসএইচ

সংবাদ সম্মেলনেএনসিপিআওয়ামী লীগ

শেয়ার করুন: