শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এনসিপির দুই দিনের সব কর্মসূচি স্থগিত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার দুদিনের সব প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় জানানো হয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আজ ও আগামীকালকের সব প্রোগ্রাম স্থগিত।  ইতোমধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।

সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।  এ ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন।  

এর আগে বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।  কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।  দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

ভোরের আকাশ/জাআ

এনসিপিকর্মসূচি

শেয়ার করুন: