শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদিকে গুলি, দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা: তারেক রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনা শুধু একজন ব্যক্তিকে টার্গেট করা নয়–এটি দেশের অস্তিত্ব ও শান্তিশৃঙ্খলা বিপন্ন করার ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা যে হাদিকে গুলি করা হয়েছে। এর আগে বিএনপির এক প্রার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সব মানুষের এ ঘটনার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো উচিত।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ একটা সংকটের মধ্যদিয়ে যাচ্ছে, এক বছর ধরে দেখছি, একটি দল প্রকাশ্যে হুমকি দিচ্ছে–দেশে নির্বাচন হতে দেয়া হবে না।
 
তিনি অভিযোগ করেন, একটি দল, একটি গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে উঠেপড়ে লেগেছে। দেশের অস্তিত্ব বিপন্ন করার চেষ্টা করছে। হাদিকে গুলি করার ঘটনা তারই প্রমাণ বহন করে।

তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাসী, ফ্যাসিবাদবিরোধী এবং দেশের অস্তিত্ব ও স্বাধীনতা-সার্বভৌমত্বে আস্থাশীল প্রতিটি দল, মানুষ ও ব্যক্তিকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের যে কোনো বিভ্রান্ত ছড়ানো থেকে দূরে থাকতে এবং সচেতন থাকতে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অপরাধীদের খুঁজে বের করতে প্রশাসন ও তদন্তকারীদের সর্বোচ্চ সহাযোগিতার অঙ্গীকার করেন।

ভোরের আকাশ/এসএইচ

শরীফ ওসমান হাদিতারেক রহমান

শেয়ার করুন: