শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নুরের ওপর হামলার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল
নুরের ওপর হামলার বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্বরোচিত হামলার বিচার দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

পুরানা পল্টনে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মশাল মিছিল পল্টন মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তিনি বলেন, “সরকার নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। যারা হামলাকারী, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই প্রতারণামূলক আচরের জন্য আমরা ড. মোহাম্মদ ইউনূসের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছি। আমরা পারিবারিক ও দলীয়ভাবে নুরকে বিদেশে চিকিৎসা করাব। ৪৮ ঘণ্টার মধ্যে সরকার দৃশ্যমান পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।”

জয়পুরা যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, “নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানের জীবন্ত কিংবদন্তি। তার ওপর হামলার বিচার না হওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেঈমানি। ছাত্র ও যুব অধিকার পরিষদ অতীতেও বিভিন্ন সময়ে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু নুরের ওপর হামলার ১৮ দিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেনি।”

মশাল মিছিলে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হিরণ শেখ, মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।

মিছিলের মাধ্যমে নেতারা নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ//হ.র

ভিপি নুরমশাল মিছিল

শেয়ার করুন: