শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রায়েরবাজার কৃষি মার্কেটে আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

রায়েরবাজারে সাদেক খান কৃষি মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে তিনটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। ফায়ার সার্ভিস আসার আগেই পুড়ে যায় অন্তত অর্ধশত দোকান।

বুধবার (২৫ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর ছাই হাতড়িয়ে শেষ সম্বল খুঁজছেন ব্যবসায়ীরা।

ভোররাতে অনেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী।

মার্কেটের দেড়শো পাইকারি আড়তের অন্তত অর্ধশত দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি-পুড়ে যাওয়া দোকানগুলোতে ক্ষতি কয়েক কোটি টাকার।

ফায়ার সার্ভিস বলছে, পাইকারি মার্কেটটিতে থাকা প্লাস্টিকের ক্যারেট, কার্টন, পাটের বস্তা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা দমকল বাহিনীর।

বাঁশের তৈরি কাঠামো, আর সিনথেটিক ছাউনি থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ভোরের আকাশ/আ.র

কৃষি মার্কেটে আগুন

শেয়ার করুন: