প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দরের লবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি।
এরপর বিমানবন্দরের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সংবর্ধনা গ্রহণ শেষে দুপুর ১২টা ৩৬ মিনিটে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বাসে ওঠার আগে তিনি জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
এর আগে, তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।
ভোরের আকাশ/এসএইচ