শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টপ্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্ট

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ : মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির বৈঠকে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সব নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বৈঠক শেষে সংলাপের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাহদী আমিন।

আরও পড়ুন

গোপালগঞ্জের নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

তিনি জানান, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। দলীয় মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই ঐক্যকে আরও সুসংহত করতে সরকার কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ এম সালেহ( সালেহ শিবলী),অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি, সোজাঊদ্দৌলা (সুজন মাহমুদ), শাহাদত হোসেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: