শিরোনাম
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ভারত এই আইনি প্রক্রিয়া মেনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনাকে যদি দেশে আসতে হয়, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। আমরা আশা করি ভারত এই বিষয়টি মেনে নিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।’

দেশে ফিরিয়ে আনার পর ওই নেত্রীর গন্তব্য কোথায় হবে, সে বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। সাধারণ কোনও নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা কি ভুলে গেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কীভাবে নির্যাতন করে দেশছাড়া করা হয়েছিল। আমরা কি এগুলো ভুলে গেছি?’

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি জানতে পারি আমার এলাকায় কোনও জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনও দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে। তবে যারা সাধারণ আওয়ামী লীগ করেন, যে কেউ একটি দল করতেই পারেই পারেন, এটা দোষের নয়।’

আরও পড়ুন

দেশের বাইরে পালিয়ে থেকে শেখ হাসিনা তান্ডব সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত: জহির উদ্দিন স্বপন

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিজেদের মধ্যে ঝামেলা ও গ্রুপিং করলে সুযোগ নেবে ফ্যাসিবাদীরা। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনও সাধারণ মানুষ, যারা অন্য দল করে; বিএনপি করে না কিংবা আওয়ামী লীগ করে বা অন্য রাজনৈতিক দল করেন, তাদের প্রতি প্রতিহিংসামূলক কোনও আচরণ করা যাবে না। আমরা সেটি চাই না।’

নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু প্রমুখ।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: