শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ
নির্বাচন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ

নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এই বিক্ষোভ করছে তারা।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। তিনি বলেন, নতুন ভাবে, নতুন করে নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা হোক। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলে আসছেন। একটি রাজনৈতিক দল বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আজকে বড় বড় কথা বলছে। গত ১৫-১৬ বছরের স্বৈরাচার সরকারকে আন্দোলন করে যারা ক্ষমতাচ্যুত করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? তারা কারো কথায় দুর্বল হয়ে যাবে না। প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব তারপরও অন্যায়ের কাছে মাথা নত করব না।

তিনি আরও বলেন, শুধুমাত্র এই নির্বাচন কমিশন নয় অন্য কোনো নির্বাচন কমিশনেও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা সেজন্য পরীক্ষা করতে হবে। পরীক্ষামূলকভাবে আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি জানাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারে। তাহলে বুঝবো তারা (ইসি) সক্ষম।

এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপি প্রতিনিধি পল্লবী থানা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, রমনা থানা প্রতিনিধি ইসরাত জাহান, মিরপুর মডেল থানা প্রতিনিধি সাইফুল ইসলাম, উত্তরা উত্তর-পূর্ব থানা প্রতিনিধি ফাহিম সরকার, হাতিরঝিল থানা প্রতিনিধি জিয়াউল হুদাসহ আরো অনেকে।

এদিকে এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

ভোরের আকাশ/এসএইচ

এনসিপিনির্বাচন কমিশন

শেয়ার করুন: