রামগঞ্জে নির্বাচনী কাজে বাঁধা, বিলবোর্ড ভাংচুর ও নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে ১১ দলের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জে) আসনে নির্বাচনী কাজে বাঁধা, বিলবোর্ড ভাংচুর ও বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলম।
শনিবার দুপুরে রামগঞ্জ বাইপাশ সড়কের মোহাম্মদীয়া সুইটস এন্ড পার্টি সেন্টারে, ১১ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে উপজেলা জামাতের আমির ও নাজমুল হাসান পাটোয়ারী লিখিত বক্তব্যে বলেন, কাঞ্চনপুর, নোয়াগাঁও, ভোলাকোট ভাটরা ও করপাড়াসহ প্রতিটি ইউনিয়নে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব আলমেট নির্বাচনি বিলবোর্ড, পেস্টন ও ব্যানার গুলি ছিঁড়ে আগুন দিয়ে পুড়ে ফেলে,নির্বাচনী প্রচারণা সৃষ্টি করতেছে এবং নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পর্দানশীন নারীদের এভাবে হেনস্থা করা শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, এটি নারীর মর্যাদা, মানবাধিকার ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এই নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনী লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আমরা প্রতিরোধ তৈরি করলেই বড় ধরনের সহিংসতা সৃষ্টি হতে পারে ।এই সমস্ত জিনিস কৃতিকারী ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানন ।
ভোরের আকাশ/ আতিক