শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্রদলের সমাবেশে স্লোগানে মুখর শাহবাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রদল।  

রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে শাহাবাগ এলাকা ছাত্রদলের নেতাকর্মীতে ভরে উঠেছে। দল থেকে মিছিলের অনুমতি না দেওয়া হলেও মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

জামালপুর জেলা ছাত্রদলের কর্মী সাঈদ জানান, আমরা খুব সকালে এখানে পৌঁছে গেছি। কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে এসেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই আমাদের অঙ্গীকার। আজকের দিনটি আমাদের জন্য গর্বের।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মাসুদ রহমান বলেন, সকাল সকাল আসার কারণে কর্মীদের প্রাণবন্ত রাখতে আমরা নিয়মিত স্লোগান দিয়ে যাচ্ছি। এমন একটি দিনকে ঘিরে আমাদের সবার মধ্যে আলাদা রকমের উত্তেজনা কাজ করছে।

দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।

লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।

মুন্সিগঞ্জ, গাজীপুর, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গেও কথা বলে জানা যায়, অনেকেই ভোরেই সমাবেশস্থলে পৌঁছে গেছি। কেন্দ্রীয় নেতাদের আগমনের আগেই নিজেদের স্লোগানে তারা চাঙা করে রেখেছেন পরিবেশ।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি কেবল একটি রাজনৈতিক সভা নয়, বরং স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। একাত্মতা ও স্লোগানের শক্তিতে তারা সেই বার্তাই ছড়িয়ে দিতে চান।

ভোরের আকাশ/এসএইচ

শাহবাগসমাবেশছাত্রদলবিক্ষোভ

শেয়ার করুন: