শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তরুণদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র-সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’। এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও। আজকের প্রতীজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

তিনি আরও বলেন, আমরা আজ প্রতীজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে।

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলে বিগত ফ্যাসিস্ট সরকার মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দেশের ক্ষমতার দায়িত্ব পেলে বিএনপি শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ই-কমার্স নিয়ে কাজ করবে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আইসিটি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেবে। খেলাধুলা ও আর্ট কালচারকে শিক্ষা কারিকুলামে নিয়ে আসব।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে দেশের জনগণ তোমাদের সঙ্গে থাকবে৷

বিএনপি তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস উল্লেখ করে তিনি বলেন, কথামালার রাজনীতি নয়, আমরা জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। পাশাপাশি বিভিন্ন বাষায় দক্ষতা অর্জন করার কথাও বলেন তারেক রহমান। তিন বলেন, ইংরেজি ভাষার ওপর জোর দেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

ভোটতারেক রহমানছাত্রদলনির্বাচনবিএনপি

শেয়ার করুন: