শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-৮ আসনে এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে নির্বাচন করা জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই আসনে আমাদের গণতন্ত্রের প্রথম শহিদ হয়েছে শরিফ ওসমান হাদি। তবে শুধু ওসমান হাদিই নয়, এখানে সাম্য হত্যাকাণ্ডও হয়েছিল। আমরা এই দুই হত্যাকাণ্ডের বিচার চাই। আমার ওপর একটি গুরুদায়িত্ব পড়েছে যে, শহিদ ওসমান হাদির যে পথ, সেই পথকে এই আসনে এবং পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা।

তিনি বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এটিও বড় ধরনের একটি চ্যালেঞ্জ, যাতে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ঠিক থাকে। আমি জোট থেকে এই আসনে প্রার্থী হয়েছি। আমরা দুর্নীতি, ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদি স্লোগান নিয়ে ইনশাআল্লাহ মাঠে থাকব। যাতে আমরা বাংলাদেশে ঢাকা-৮ আসনকে সবচেয়ে নিরাপদ জায়গা বানাতে পারি সেই যাত্রা আমাদের অব্যাহত থাকবে।


ভোরের আকাশ/তা.কা

নাসীরুদ্দীন পাটওয়ারীএনসিপি

শেয়ার করুন: