শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসি ফল বিপর্যয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা কিংবা তীব্র হতাশা থেকে আত্মঘাতী হওয়ার মতো সিদ্ধান্ত না নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে ছাত্রশিবিরের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি কিংবা দাখিল পরীক্ষায় ফেইল করে তোমাদের নিশ্চয়ই মন খারাপ। অনেকেই হয়তো পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করছো। আবার কেউ কেউ হয়তো তীব্র হতাশা থেকে নিজেকে শেষ করে দিতে চাচ্ছো।

ছাত্রশিবির জানিয়েছে, তোমরা যারা নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছ, আত্মীয়স্বজন কিংবা বন্ধুদের সামনে যেতে লজ্জা পাচ্ছ তারা প্লিজ একবার আমাদের সাথে কথা বলো।

আরও পড়ুন

সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, তোমাদের এই কঠিন সময়ে ছাত্রশিবির পাশে থাকতে চায়। আমাদের স্পেশাল সেশনে জয়েন করো। তোমাদের জন্য হেল্প কেয়ারের পাশাপাশি ছাত্রশিবির আয়োজন করছে বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। সেশন পরিচালনায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলসহ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া গুগল ফর্মটি ফিলাপ করে গ্রুপে যুক্ত হয়ে নাও এখনই।

একই বার্তা শেয়ার করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ওই পোস্টের কমেন্ট বক্সে গুগল লিংক দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরএসএসসি ও দাখিল পরীক্ষা

শেয়ার করুন: