একদিনে ৭০ নতুন কমিটি দিল ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদল একদিনে ৭০টি নতুন কমিটি ঘোষণা করেছে। একইসঙ্গে বিলুপ্ত করা হয়েছে ৩টি পুরনো কমিটি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক তৎপরতা জোরদার ও নতুন নেতৃত্ব তৈরি করতেই ছাত্রদল এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিলুপ্ত হওয়া তিন কমিটির জায়গায় শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ভোরের আকাশ/হ.র