শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হেফাজতের উদ্যোগে দেখা দিচ্ছে ভাটা

কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্যে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্যে অনিশ্চয়তা
কওমি ধারার দলগুলোর রাজনৈতিক ঐক্যে অনিশ্চয়তা

ইসলামপন্থি দলগুলোকে নিয়ে জামায়াতে ইসলামীর বাইরে পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধর্মীয় বিভিন্ন ইস্যুতে দলগুলো একসঙ্গে থাকলেও রাজনৈতিক জোট গঠনের বিষয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি বলে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে।

গত ১৬ জুলাই হেফাজতে ইসলাম সাতটি ইসলামি দলকে নিয়ে একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেয়। উদ্দেশ্য ছিল জামায়াত নেতৃত্বাধীন জোটের বাইরে ইসলামপন্থিদের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ে তোলা। এ লক্ষ্যে দলগুলোকে ৩ আগস্টের মধ্যে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছে নিজ নিজ প্রস্তাবনা জমা দিতে বলা হয়।

তবে সোমবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত সাত দলের মধ্যে অন্তত দুটি দল কোনো প্রস্তাব জমা দেয়নি। এর একটি জমিয়তে উলামায়ে ইসলাম, অন্যটি মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

সংশ্লিষ্ট নেতারা বলছেন, সাত দলের রাজনৈতিক জোট গঠনের মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি। পাশাপাশি হেফাজতের উদ্যোগের কারণেই খেলাফত মজলিস জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছেড়েছে—এমন ব্যাখ্যাও সঠিক নয় বলে তারা মনে করছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, কওমি ধারার দলগুলোর সম্ভাব্য জোট জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, একই সঙ্গে দুটি রাজনৈতিক জোটে থাকা কোনো দলের সঙ্গে তারা নতুন জোটে যুক্ত হতে আগ্রহী নয়।

এদিকে, হেফাজতের আমিরের কাছে জমা দেওয়া বিভিন্ন প্রস্তাবে ধর্মীয় ইস্যুর পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সব প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত খসড়া তৈরি করবেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতি জসিম উদ্দিন, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ ছয় সদস্যের একটি কমিটি।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস বলেন, দলগুলোর প্রস্তাব নিয়ে আগামী ৫ আগস্ট বৈঠক হবে। এরপর আবার সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, রাজনৈতিক ঐক্য বড় বিষয়। এটি সহজ নয়, তবে হেফাজত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বলেন, সাত দলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হেফাজত কাজ করছে। তবে এটি ধর্মীয় নাকি রাজনৈতিক ঐক্য হবে, তার পূর্ণাঙ্গ রূপরেখা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন

ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে ভারতের সমালোচনা, যা বললেন মাহমুদ মাদানী

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেন, কোনো দল একদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকবে, আবার অন্যদিকে সাত দলের জোটেও থাকবে—এ ধরনের অবস্থান তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ভোরের আকাশ/এনএ

 

হেফাজতেরকওমি পরিষদ

শেয়ার করুন: