শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ শোক জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট গুজরাটের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, এটি একটি হৃদয়বিদারক ঘটনা।

তিনি আরও লেখেন, এ ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা সকলেই এই শোকের সময়ে দোয়া করে তাদের পাশে দাঁড়াই।

উল্লেখ্য, ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আবাসিক এলাকা মেঘানিতে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন- যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

ভোরের আকাশ/এসএইচ

বিমান দুর্ঘটনাশোকতারেক রহমান

শেয়ার করুন: