শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন তুলে দিয়েছে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎​জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লোডশেডিং পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বর্তমান সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন দেশে লোডশেডিং নেই, কিন্তু জনগণের কাছে গেলে তিনি বাস্তব চিত্র দেখতে পেতেন। অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।

‎২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। পার্থক্য কেবল এটুকুই যে, আগের বার নির্বাচনের আগে ভোট চুরি হলেও এবার ভোটের ফল প্রকাশের পর তা করা হয়েছে।
‎
‎​শুক্রবার (১০ জুলাই) বিকেলে নোয়াখালীর মাইজদীতে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
‎
‎হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন, যেখানে ফল প্রকাশের আগেই ভোট চুরি হয়েছিল। তবে এবার আমরা নতুন এক মেকানিজম দেখলাম। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই রায় চুরি করেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, আর জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে শুধু পদ্ধতি ও সময়ের পরিবর্তন হয়েছে।
‎
‎তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। আপনারা যদি জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করতে চান, তবে আপনারা ভুল পথে আছেন।
‎​তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার ছয় মাস পেরিয়ে গেলেও সরকার একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি। কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও এখন পর্যন্ত দেখা যায়নি।
‎
​অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চকরিয়ায় নৌকাডুবিতে কিশোরীর মরদেহ উদ্ধার

ভোরের আকাশ/ এনউব

হারিকেন

শেয়ার করুন: